বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাবের সা.সম্পাদকের মা মারা যাওয়ায় বিভিন্ন মহলে শোক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৭১৭ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার (বাবু)-এর মা আনোয়ারা বেগম মারা গেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৫ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৭ মেয়ে, ২ ছেলে ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আনোয়ারা বেগম নকলা শহরের হাসপাতাল রোডস্থ সরকার বাড়ীর আজগর আলী সরকারের স্ত্রী। সর্বজন শ্রদ্ধেয় সুপরিচিত আজগর আলী সরকার দীর্ঘদিন আগেই পরকালে পারি জমিয়েছেন।

নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার (বাবু) জানান, গত ১৩ জুলাই মঙ্গলবারে হঠাৎ স্ট্রোক করলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও মো. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য তালাত মাহমুদ, মাহবুবর রহমান, আব্দুর রফিক, এম.এফ জামান ফারুক, এ.কে.এম মনিুল বাশার (বাবু), মোফাজ্জল হোসেন, সিমানুর রহমান সুখন, মোশাররফ হোসেন শ্যামল, রাইসুল ইসলাম রিফাত, সুজন মিয়া, রেজাউল হাসান সাফিত, সুমন আহাম্মেদসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকগন, শেরপুর, নালিতাবাড়ী ও শ্রীবরদী, ঝিনাইগাতী প্রেসক্লাব কমিটি ও শেরপুর জেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন আলাদাভাবে শোক প্রকাশ করেছন। তাঁরা সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102