বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ মামলা ৪,৬৫০ টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ১২ মামলায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। ১৩ ও ১৪ জুলাই দুই দিনে এসকল মামলা করা হয়।

১৪ জুলাই বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সালাউদ্দিন বিশ্বাস  এবং ১৩ জুলাই মঙ্গলবার  ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ ১৩ জুলাই মঙ্গলবার ৬ মামলায় ৪ হাজার ২০০ টাকা এবং সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সালাউদ্দিন বিশ্বাস ১৪ জুলাই বুধবার  আদালত পরিচালনা করে ৬ মামলায় ৪৫০ টাকা অর্থদন্ড করেন। এসময় সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও নকলা থানায় কর্মরত পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকগন জানান, চলমান লকডাউনে বিধি-নিষেধ কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102