বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ব্যক্তি উদ্যোগে ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫২৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নের বিভিন্ন এলাকার শ্রমজীবী কর্মহীন তিনশতাধিক পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ জুলাই রোববার দুপুরের দিকে সরকারের নির্দেশনা মোতাবেক শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সকলের মাস্ক পরিধান নিশ্চিত করে এসব বিতরণ করা হয়।

এসময় এহতেশামুল হক ইরাদ চৌধুরী ও তারা চৌধুরীসহ চৌধুরী পরিবারের লোকজন, সেনাবাহীনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও চরমধুয়া, হুজুরীকান্দা, ভোটকান্দি, গোয়ালের কান্দা, চরমধুয়া নামাপাড়া গ্রামের বিভিন্ন পেশার তিনশতাধিক পরিবারের প্রধানরা উপস্থিত ছিলেন।

ইরাদ চৌধুরী জানান, ছোট দোকানদার, অটো-সি.এন.জি চালক, মসজিদের ইমাম মোয়াজ্জেমগনসহ বিভিন্ন পেশার তিনশতাধিক পরিবারের মাঝে করোনা সঙ্কটে আপদকালীন সহযোগিতা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি জানান, প্রতি পরিবারে ২৫কেজি চাল, ২কেজি সয়াবিন তেল, ২কেজি মসুর ডাল, ২কেজি পেঁয়াজ ও ৩ কেজি আলুসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের নির্দেশনা মানতে ভলেন্টিয়ারসহ সেনাবাহীনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ দায়িত্ব পালন করেন।

তিনি আর জানান, গতবছর মহামারী আকারে করোনা শুরু হওয়ার পর দেশ ব্যাপী লকডাউন শুরু হলে তাদের পরিবারের সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সীপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ওয়াকারের নিজস্ব অর্থায়নসহ তাদের পরিবারের অন্যান্য কর্মজীবীদের আর্থিক সহায়তায় একটানা ৭ মাস চরমধুয়া চৌধুরী বাড়িতে কেন্দ্র করে বিপদাপন্ন মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাহে রমজানে ইফতার ও সাহরীর জন্য খাদ্য পন্য এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102