বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভার্চুয়াল মাধ্যমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

এম. এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

শেরপুর জেলার নকলায় ভার্চুয়াল মাধ্যমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুন) উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোমান আরা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এফ.এম রেজাউল করিমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজন এই মাসিক সমন্বয় সভায় ভার্চুয়াল মাধ্যমে অংশ গ্রহন করেন।

বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের জনসেবায় ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও সকলের সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি অবহিত করন বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102