বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে পশুর মাংস বিক্রেতা ও ব্যবসায়ীগণকে দিনব্যাপী প্রশিক্ষণ

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৯২ বার পঠিত

শেরপুরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ সম্পর্কে মাংস বিক্রেতা ও ব্যবসায়ীগণকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ জুন ) শেরপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও ব্যবস্থাপনায় জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ অফিসার (ডিএলও) ডা. মো. আবদুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ইউএলও) ডা. পলাশ কান্তি দত্ত, ভেটেরেনারী সার্জন (ভিএস) ডা. মো. ফজলুল হক প্রমুখ। এ প্রশিক্ষণে সদর উপজেলার ২০ জন মাংস বিক্রেতা ও ব্যবসায়ীগণ অংশ গ্রহন করেন।

শেরপুর সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ইউএলও) ডা. পলাশ কান্তি দত্ত বলেন, এ প্রশিক্ষণ কর্মশালায় মাংস বিক্রেতা ও ব্যবসায়ীগণকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

জেলা প্রাণিসম্পদ অফিসার (ডিএলও) ডা. মো. আবদুল হাই জানান, মাংস বিক্রেতা ও ব্যবসায়ীগণ দিনব্যাপী এ প্রশিক্ষণ নিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ঈদ-উল-আযহাতে জবাই করা পশু ও মাংসের মান নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে ভোক্তাসহ সর্বসাধারণরা উপকৃত হবেন। তাছাড়া দূষণ মুক্ত হবে পরিবেশ, রক্ষা হবে ভারসাম্য।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102