বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ধোবাউড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮ শিক্ষার্থী পেলো সাইকেল

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩১৮ বার পঠিত

ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮ শিক্ষার্থীর মাঝে একটি করে দূরন্ত বাইসাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধোবাউড়া ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর কার্যালয়ে এসকল সাইকেল বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় বাইসাইকেল গুলো প্রদান করা হয়।

মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধোবাউড়া ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর কার্যালয়ে সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।

এসময় অন্যান্যদের মাঝে উপজেলা শিক্ষা অফিসার জহির উদ্দিন, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এডুওয়ার্ড নাফাক ও সাধারণ সম্পাদক এক্সিভিশন বনোয়ারিসহ সুবিধা ভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102