বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৫ জুয়ারি আটক

নকলা (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৮৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলেসহ ৫ জুয়ারিকে জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে আটক করেছে থানার পুলিশ। ২ জুন বুধবার রাতে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পলাশ কান্দি ও বিষ্ণুপুর এলাকার এসকল জুয়ারিদের আটক করা হয়।

আটককৃত জুয়ারিরা হলো- পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিষ্ণুপুর এলাকার আব্দুল হকের ছেলে আবু শামীম, আব্দুল হালিমের ছেলে লিটম মিয়া ওরফে পুইল্লা ও গেন্দু মিয়ার ছেলে নাজমুল হাসান ওরফে লালু এবং পলাশ কান্দি এলাকার আক্কাছ আলীর ছেলে মুক্তার আলী ও ইদ্রিস আলীর ছেলে ছামিদুল ইসলাম।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের তত্বাবধানে এস.আই সবুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসকল জুয়ারিদের আটক করে থানার কাস্টরিতে রাখেন। আগামী কাল ৩ জুন বৃহস্পতিবার আটককৃত জুয়ারিদের শেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে ওসি মুশফিকুর রহমান জানান।

ওসি মুশফিকুর রহমান বলেন, জুয়া এমন একটি সামাজিক ব্যাধি; যা কিনা দ্রুততম সময়ে নিজেকে এবং পরিবারকে ধ্বংস করে দেয়ার জন্য যথেষ্ট। তাই এ সামাজিক ব্যাধি সম্পর্কে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। পরিবারের কেউ জুয়ার মতো সামাজিক ব্যধিতে আক্রান্ত হলে তাকে এর কুফল সম্পর্কে বুঝাতে হবে। তাতে সমাজ থেকে জুয়ার মতো সামাজিক ব্যাধি কমতে পারে। এক্ষেত্রে পরিবারের সদস্য, পুলিশিং কমিটি ও সমাজের সুশীলজনরা গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করতে পারেন বলে তিনি মনে করেন। তিনি জানান, দেশ ও জাতির কল্যাণে জুয়াসহ বিভিন্ন সামাজিক ব্যাধি ও বিভিন্ন অপরাধ ঠেকাতে এধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102