রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

নকলায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৪৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় মোহাম্মদ আলী (৭২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন নকলা থানার পুলিশ। ২ জুন বুধবার উপজেলার উরফা ইউনিয়নের উরফা পূর্বপাড়া এলাকা থেকে মেহগনি গাছের সাথে রশি দিয়ে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিহতের ছেলে নূর মোহাম্মদের স্ত্রী রান্না করার সময় হঠাৎ দেখেন তার শশুর মেহগনি গাছের সাথে ঝুলে আছেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক সুরত হাল রেকর্ড করার পরে মরদেহ ময়না তদন্তের জন্য লাশ শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আত্ম হত্যার কারন জানা সম্ভব হয়নি। এ বিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102