রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শেরপুরসহ ১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪২৬ বার পঠিত

শেরপুর জেলাসহ দেশের ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। ৩১ মে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ও প্রকাশিত এক অফিস আদেশ মোতাবেক এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

যে সকল জেলা নতুন ডিসি পেলো সে জেলা গুলো হলো- শেরপুর, খুলনা, ফেনী, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোর জেলা।

নতুন ডিসিদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী জেলায়, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশিদকে শেরপুর জেলায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জহুরুল ইসলামকে পঞ্চগড়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নরসিংদী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুলকে মুন্সিগঞ্জ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে নাটোর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে বলে জারি করা ওই আদেশ মোতাবেক জানা গেছে।  এ ছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনা জেলায় বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102