বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪০৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাছুনি (২৬) নামে মানসিক প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছে। ২৫ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে পাশ্ববর্তী ফুলপুর উপজেলার হাটপাগলা দক্ষিণ পাড়া এলাকার শরিফ হোসেনের মেয়ে।

পাইস্কা বাইপাস এলাকার জাহাঙ্গীর হোসেন জানান, রাত ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে বাইসাইকেলে বাড়ি ফিরার পথে পাইস্কা বাইপাস এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে একজন মহিলাকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে জাহাঙ্গীর হোসেন, স্থানীয় এমদাদুল হক ও মানিক মিয়া ভ্যান গাড়িতে করে হাছুনি-কে অজ্ঞান অবস্থায় নকলা হাসপাতালে নিয়ে যান। রোগীর কোন অভিভাবক না থাকায় চিকিৎকরা তাকে নকলা হাসপাতালে ভর্তি করেন। রাত ৯ টা ৫৫ মিনিটে নকলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জাহাঙ্গীর হোসেন আরও জানান, হাছুনির গায়ে দুর্ঘটনার কোন গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও তার মাথায় হালকা আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে সে ধারনা করছেন যে, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ব্যস্ততম ঢাকা-শেরপুর মহাসড়ক দিয়ে চলার সময় কোন মোটর সাইকেল বা ছোট কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকে।

নিহতের সহোদর বোনের ছেলে (ভাগ্নে) মতিউর রহমান জানান, তার খালা মানসিক প্রতিবন্ধী হাছুনি বেগম ছোট কাল থেকেই মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাড়ির লোকজনের অজান্তে একা একা বিভিন্ন এলাকায় চলে যেত। আজ মঙ্গলবার দুপুরের দিকে সে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে রাত ১০ টার দিকে তারা লোক মারফত জানতে পারেন হাছুনি সড়ক দুর্ঘটনায় নকলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ সংবাদ পেয়ে হাছুনির মা (মতিউরের নানী) মমতা বেগম ও মতিউর রহমান নিজে নকলা হাসপাতালে ছুটে আসেন।

নকলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. নাজমুস সাকিব জানান, হাসপাতালে ভর্তি করার পরে হাছুনি বমি করেন। এর পরে ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর আগেই সে মারা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ নকলা হাসপাতালেই রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102