শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শ্রীবরদীতে ৭ জুয়ারিকে আটক করে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫৭৪ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদীতে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়ারিকে আটক করেছে থানার পুলিশ। ২৩ মে রবিবার রাত থেকে ২৪ মে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঝগড়ার চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এস.আই তাহেরুল ইসলামের সঙ্গীয় ফোর্স এসকল জুয়ারিদের আটক করেন। পরে আজ ২৪ মে সোমবার দুপুরের দিকে আটককৃত জুয়ারিদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, জুয়া এমন একটি সামাজিক ব্যাধি; যা কিনা দ্রুততম সময়ে নিজেকে এবং পরিবারকে ধ্বংস করে দেয়ার জন্য যথেষ্ট। তাই এ সামাজিক ব্যাধি সম্পর্কে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। পরিবারের কেউ জুয়ার মতো সামাজিক ব্যধিতে আক্রান্ত হলে তাকে এর কুফল সম্পর্কে বুঝাতে হবে। তাতে সমাজ থেকে জুয়ার মতো সামাজিক ব্যাধি কমতে পারে। এক্ষত্রে পরিবারের সদস্য, পুলিশিং কমিটি ও সমাজের সুশীলজনরা গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করতে পারেন বলে তিনি মনে করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, দেশ ও জাতির কল্যাণে জুয়াসহ বিভিন্ন সামাজিক ব্যাধি ও বিভিন্ন অপরাধ ঠেকাতে এধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102