বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে মানষিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩২১ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে পাভেল (২৪) নামে মানষিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ মে রবিবার দুপুরের দিকে উপজেলার ভারেরা বড়বাড়ী এলাকার একটি কাঠের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাভেল ভারেরা বড়বাড়ী এলাকার ফর্সা মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাভেল শনিবার রাতে কোনো এক সময়ে বাড়ির পাশে কাঠের বাগানে একটি গামরী গাছের ডালের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। রবিবার স্থানীয় লোকজন গাছের ডালে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

নিহত পাবেলের বড় ভাই রুবেল মিয়া জানান, পাভেল বেশ কিছু দিন ধরে মানষিক ভারসাম্যহীনতায় ভোগছিল। মানষিক ভারসাম্যহীন হওয়ার পর থেকে সে কারো সাথে তেমন কথা বলতো না। মাঝে মধ্যে বাড়ি ঘরেও অযথাই হামলা করতো। মা-বাবা, ভাই-বোনসহ পরিবারের অন্যান্যদের সাথে প্রায়ই অস্বাভাবিক আচরণ করতো। সে মাঝে মধ্যে রাতে ঘরের বাইরে যেতো। কিন্তু কোথায় যেতো তা কেউ জানতো না। আবার ফিরেও আসতো। তাই গতকাল রাতে বরাবরের মতো ভেবে কেউ ভাবেনি যে, সে এমন কাজ করবে।

শ্রীবরদী থানার এসআই নুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফাঁসিতে ঝুলা ওই গামারী গাছের নিচে নিহত পাভেলের একটি লাল রঙের চেক শার্ট ও একটি কাচি পাওয়া গেছে। প্রাথমিক সুরত হালে নিহতের গলায় রশির দাগ রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নালিতাবাড়ী সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আফরোজা নাজনীনসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102