বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সাড়ে ৪শ’ মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪৫৫ বার পঠিত

আজ ১৪ মে শুক্রবার সারাদেশব্যাপী মুসলিম ধর্মপ্রানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মোতাবেক ঈদগাহ মাঠে জামাতের পরিবর্তে নিজ নিজ মহল্লার মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদ-উল-ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলায় অন্তত সাড়ে চারশ’ মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

ইসলামী ফাউন্ডেশনের উপজেলা অফিস সূত্রে জানা গেছে, নকলা উপজেলায় ৪৮৭ টি মসজিদ রয়েছে। এরমধ্যে ৪৫০টি পুরাতন ও ৩৭ টি মসজিদ নতুন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক সব কয়টি মসজিদে ঈদ-উল-ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, একই এলাকায় ও পাশাপাশি মসজিদ হওয়ায় কয়েকটি মসজিদে জামাত অনুষ্ঠিত হয়নি। ২/৩ মসজিদের মহল্লার মুসল্লিরা নিজেদের মধ্যে পরামর্শ করে বড় ও সুন্দর একটি মসজিদ নির্বাচন করে সেখানে জামাতের সহিত নামাজ কায়েম করেছেন।

উল্লেখ্য যে, ১৩ মে বৃহস্পতিবার সৌদিআরব তথা মধ্যপ্রাচ্যের সাথে দিনের মিল রেখে জেলার নকলা উপজেলার পৌরসভার চরকৈয়া ও নারায়নখোলা এলাকায় ২টি মসজিদে আগাম ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102