বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঈদের দিনে উন্নত মানের খাবার নিয়ে রোগীদের পাশে নকলার চিকিৎসক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৭২ বার পঠিত

ধর্মপ্রান মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর। ১৪ মে শুক্রবার ঈদের দিনেও শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাথে ঈদ কাটালেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগন। এদিনটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. একেএম নাজমুস সাকিব, সহকারী সার্জন ডা. তানজিনা মাহবুব, মেডিক্যাল টেকনোলজিষ্ট আবু কাউছার বিদ্যুৎসহ অন্যান্যরা রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করছেন। এসময় হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা,  ভর্তি থাকা রোগিদের স্বজনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরএমও ডা. একেএম নাজমুস সাকিব জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও সংক্রমণ রোধে এবং নিজেকে সুরক্ষিত রাখতে সরকারের পক্ষ থেকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। সরকারের এ নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করেছেন। এর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করে ও রোগীদের সাথে ঈদ কাটিয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সকলের নজর কেড়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প  কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বছরের প্রতিটি জাতীয় ও বিশেষ দিন গুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102