বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নকলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩২৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও সেদ্ধ চাল সংগ্রহ শুরু করা হয়েছে। ১১ মে মঙ্গলবার দুপুরের দিকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।

উপজেলা খাদ্য গুদামের জন্য ধান সংগ্রহ উদ্বোধনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, নকলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেভিয়ার চিসিমসহ উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা খাদ্য অফিস ও খাদ্য গুদামের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান জানান, চলতি বোরো মৌসুমে উপজেলা খাদ্য গুদামের জন্য সরকারের নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ২৭ টাকা হারে এক হাজার ৯৪২ মেট্রিকটন বোরো ধান এবং প্রতি কেজি চালের মূল্য ৪০ টাকা হারে ৯১৮ মেট্রিকটন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102