বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৪৮০০ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ ২৪ লাখ টাকা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪২২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ সহায়তার আওতায় ৪ হাজার ৮০০ দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রতিজনে নগদ ৫০০ টাকা করে মোট ২৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন বিভিন্ন ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের নগদ টাকা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের জন্য সমহারে ৫০০ টি করে পরিবার এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রতি ইউনিয়নের ৫০০ টি পরিবার নগদ ৫০০ করে টাকা পেয়েছেন। প্রতি ইউনিয়নে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ হিসেব মতে উপজেলার ৯ ইউনিয়নের সুবিধাভুগী মোট ৪ হাজার ৫০০ পরিবারের মাঝে ২২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া পৌর এলাকার ৩০০ জনের মাঝে ৫০০ টাকা করে এক লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, স্বচ্ছতার জন্য উপকারভোগীদের মূল জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করে তালিকা তৈরি এবং উপজেলা কমিটির অনুমোদনের পর বিতরণ কাজ শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান জানান, সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা যেন নীতিমালা অনুসরণ করেন সে নির্দেশনা আগেই তাদেরকে দেওয়া হয়েছিলো। সেমোতাবেক তালিকা পেয়ে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের হাতে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ পৌঁছে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ কমিটির প্রকাশ্যে সভায় এ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102