বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৯ মে, ২০২১
  • ২৬২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীসহ অন্যান্য নিয়মিত ২ মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করে শেরপুর আদালতে প্রেরণ করেছেন থানা পুলিশ।

৮ মে শনিবার রাত থেকে ৯ মে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং রবিবার সকালে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন- উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া এলাকার মৃত আলকাছ আলীর ছেলে কমল মিয়া, মৃত ইন্তাজ আলীর ছেলে সাইফুল ইসলাম, মৃত আব্দুছ ছালামের ছেলে আবেদ আলী, অব্দুল মতিনের ছেলে আরজু মিয়া, জিন্নত আলীর পুত্র ফজরুল, আকাব্বর আলীর পুত্র রফিজ ও গৌড়দ্বার ইউনিয়নের দড়িতে-ঘড়ি এলাকার নূরল হকের ছেলে রেজাউল, মৃত সুরুজ্জামানের ছেলে আলাউদ্দিন ও মতি মিয়ার ছেলে আনারুল হক। এছাড়া নিয়মিত মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা এলাকার ২ জন ও নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকার একজন।

ওসি মুশফিকুর রহমান জানান, নকলা থানার পুলিশ শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বানেশ্বরদী খন্দকারপাড়া ৬ জন ও দড়িতে-ঘড়ি এলাকার ৩ জনকে জুয়া খেলার সরঞ্জামাদীসহ এবং নিয়মিত মামলায় পাঠাকাটা এলাকার ২ জন ও ধনাকুশা এলাকার একজনকে গ্রেফতার করে ৯ মে রবিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102