রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

পদ্মায় দুই নৌযানের সংঘর্ষ; নিহতের সংখ্যা বেড়ে ২৬

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ৩ মে, ২০২১
  • ৩০৮ বার পঠিত

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন বেশ কয়েকজন। আজ সোমবার সকাল সাতটার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান  বলেন, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ২৬ জনের লাশ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102