বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়িতে ঈদ উপহার হিসেবে ৮শ নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১ মে, ২০২১
  • ৩৩১ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ৮০০ নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়েছে।

উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আজাদ মিয়ার নিজস্ব অর্থায়নে ৭০০ নারীর মাঝে একটি করে শাড়ি ও ১০০ পুরুষের মাঝে একটি করে লুঙ্গি ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়।

এ উপলক্ষে পহেলা মে শনিবার দুপুরে উপজেলার বারমারী বাজারস্থ বেগম রওশন আরা একাডেমি প্রাঙ্গণে সরকারের নির্দেশনা মেনে সিমিত পরিসরে বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পোড়াগাঁও ইউপির চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও ফারুক আহমেদ বকুল।

এসময় পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম, আওয়ামী লীগ নেতা এরশাদ আলম, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাইদসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুব লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আট শতাধিক দরিদ্র নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102