বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা শেষে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৯১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল)-২০২১ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলার শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ২৮ এপ্রিল বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে সরকারের সকল নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ সচেতনতা মূলক এ শ্লোগানে এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন এলাকার ১৪০ দরিদ্র পরিবার প্রধানের হাতে খাবারের পেকেট তুলে দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান, ডেন্টাল সার্জন ডা. নাজমুস সাকিব, মেডিকেল টেকনোলজিস্ট আবু কাউছার বিদ্যুৎ, উপসহকারী মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, নকলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন ও সদস্য মো. মোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিতরণকৃত খাবারের প্রতিটি পেকেটে ভালো মানের ৫ কেজি করে চাল, ৩ কেজি করে আলু, এক কেজি করে তেল, লবন ও পেঁয়াজ; ৫০০ গ্রাম করে ছোলা (বুট) ও মসুর ডালসহ মোট ১২ কেজি খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102