বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

প্রকাশ্য মিটিংয়ে মাস্ক পরিধান না করায় জরিমানা গুণলেন থাই প্রধানমন্ত্রী!

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৩৭ বার পঠিত

বর্তমান করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধির কড়াকড়ি প্রতিটি জায়গায়। জনগণ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, মুখে মাস্ক পরিধানের জন্য কঠোর অবস্থানে আছে প্রতিটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবাধ্যদের জন্য আছে জরিমানার ব্যবস্থাও। এবার মুখে মাস্ক পরিধান না করায় সেই জরিমানা গুণতে হলো থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা কে।

সোমবার (২৬ এপ্রিল) ব্যাংককের গভর্নর আসউইন কোয়ানমুয়াং তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী প্রায়ুথ চানের একটি ছবি সরকারি একটি ফেসবুকে পেইজে প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় তিনি মুখে মাস্ক পরা ছাড়াই কোন একটা মিটিং করছেন। ছবিটি নজরে আসার পরই গভর্নর আসউইন প্রধানমন্ত্রীকে জানান, প্রকাশ্য মিটিংয়ে তিনি মুখে মাস্ক না পরে নিয়মের ব্যতয় ঘটিয়েছেন, যেটা পুরোপুরি আইনের লঙ্ঘন।

এ কথা জানার পর প্রধানমন্ত্রী মুখে মাস্ক না পরে আইন ভাঙার জন্য ৬ হাজার বাথ যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার টাকা জরিমানা হিসেবে জমা দেন। সেই সাথে ঘরের বাইরে যে কোন থাই নাগরিককে মাস্ক পরার ব্যাপারে আরও কঠোর হওয়ার উদাহরণ হিসেবে এই জরিমানাকে দেখতে বলেছেন বলে জানিয়েছেন আসউইন।

-খবর: দৈনিক আলোকিত বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102