বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নকলায় তেজগোল্ড ধানের নমুনা শস্য কর্তন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪৫৯ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের বোরো মৌসুমের তেজগোল্ড নামের হাইব্রিড জাতের নমুনা শস্য কর্তন করা হয়েছে। ২১ এপ্রিল বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন উপজেলা কৃষি অফিসের আয়োজনে নমুনা হিসেবে এ শস্য কর্তন করা হয়।

উপজেলার গনপদ্দি ইউনিয়নের বিহারিরপাড় এলাকার কৃষক মো. আব্দুল বারেকের জমির তেজগোল্ড জাতের পাকা ধান নমুনা হিসেবে কাটা হয়। এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। এসময় অতিরিক্ত কৃষি অফিসার (এএও) কৃষিবিদ রোকসানা নাসরিন, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামছুর রহমান আবুল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ওই ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার (এসএএও) জাহাঙ্গীর আলম জাহান ও ফারুক হোসেনসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই ধানের ফলন হয়েছে ২৭.৮% আদ্রতায় অর্থাৎ কাঁচা অবস্থায় প্রতি হেক্টরে ৯.৯০ মেট্রিকটন এবং ১৪% আদ্রতায় অর্থাৎ শুকনা অবস্থায় ফলন হয়েছে প্রতি হেক্টরে ৮.৩০ মেট্রিকটন ধান। এ হিসেব মতে প্রতি হেক্টরে ৫.৫০ মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে আশাব্যক্ত করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102