বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর থেকে বিএডিসি’র আলু রপ্তানি শুরু হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে ওঠেছে

এম. এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪৭২ বার পঠিত

এবছর বাংলাদেশ থেকে মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আলু রপ্তানি শুরু হয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) হিমাগার শেরপুর জোনের উৎপাদিত আলু থেকে ৬০ মেট্রিক টন আলু রপ্তানি করার মাধ্যদিয়ে শেরপুর থেকে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হুইপ শেরপুর-১ এর সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি এ রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন। এতে শেরপুরের আলু চাষীদের মুখে হাসি ফুটে ওঠেছে।

বিএডিসি শেরপুর হিমাগারের উপপরিচালক কৃষিবিদ খলিলুর রহমানের সভাপতিত্বে আলু রপ্তানি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ শেরপুর-১ এর সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক কৃষিবিদ ড. মুহিত কুমার দে এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএডিসির চুক্তি ভিত্তিক আলু চাষী ওসমান গনি প্রমুখ।

বিএডিসির চুক্তি ভিত্তিক আলু চাষী ওসমান গনি বলেন, আমাদের বীজ আলু থেকে বাছাইকরা আলু বিক্রি করতে অনেক সমস্যা হতো। অনেক সময় অনেক আলু পচে যেতো। এখন বিদেশে রপ্তানী করার সুযোগ সৃষ্টি হওয়ায় আর নষ্ট হবেনা। এতেকরে আমরা চাষীসহ শ্রমিকরা লাভবান হবেন।

অনুষ্ঠানের অতিথি বক্তারা বলেন, শেরপুরে হিমাগার করা হয়েছে জেলার কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষন করার জন্য। আজ এ হিমাগার কর্তৃপক্ষের উদ্যোগে বিদেশে আলু রপ্তানী করা হচ্ছে। এটা শেরপুরবাসীর জন্য সুসংবাদ। এ হিমাগারে নিয়ম মোতাবেক সবকিছু হচ্ছে এবং ভবিষ্যতে এমনটাই হবে। বক্তারা আরও বলেন, বীজ আলু থেকে বাছাই করে বিদেশে রপ্তানি করার সুযোগ সৃষ্টি হওয়ায় কৃষক ও শ্রমিকদের বাড়তি আয় হবে। তাছাড়া শেরপুরে উৎপাদিত আলু আর নষ্ট হবে না, বরং কৃষকরা তাদের উৎপাদিত আলুর ন্যায্য দাম পাবেন। এতেকরে আলু চাষীসহ শ্রমিকদের আয় বাড়বে বলে তাঁরা মনে করেন।

আলু রপ্তানি কার্যক্রম উদ্বোধনের সময় বিএডিসি শেরপুর হিমাগারের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিএডিসির চুক্তি ভিত্তিক আলু চাষী ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102