বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

দীর্ঘ দিন প্রেম করে বিয়ে না করায় এ-কি কান্ড ঘটালো প্রেমিকা!

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৫২৪ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় দীর্ঘ দিন প্রেম করে প্রেমিকা (ফুফাতো বোন)-কে বিয়ে না করে অন্যত্র বিয়ে করায় কৌশলে প্রেমিক (মামাতো ভাই)-কে বাড়িতে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে! ৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বকচর গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার ষাইট কাঁকড়া গ্রামের আবু বক্করের ছেলে জিহান (২৭) এর সাথে বকচর গ্রামের আশরাফ আলীর কন্যার দীর্ঘ দিন যাবৎ প্রেম চলে আসছিল। কিন্তু জিহান পারিবারিকভাবে সম্প্রতি অন্যত্র বিয়ে করে ফেলে। এতে মনে ক্ষোভ জমা রেখে শুক্রবার সন্ধ্যায় ওই প্রেমিকা ফুফাতো বোন তার প্রেমিক মামাতো ভাই জিহানকে নিজ বাড়িতে কৌশলে ডেকে নেয়। পরে তারা এক পর্যায়ে মেলামেশার অভিনয় করে এবং আকস্মিক জিহানের পুরুষাঙ্গ কেটে দেয় প্রেমিকা। এসময় জিহানের চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুতর দেখে জরুরি ভিত্তিতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রেমিকা ফুফাতো বোনকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি টক অব দ্যা জেলায় পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102