বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করতে গিয়ে মাটি চাপায় নিহত ১

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩১৩ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করতে গিয়ে মাটি চাপা পড়ে লোকমান মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২ এপ্রিল শুক্রবার রাতে শহরের সাতানি শ্রীবরদী শান্তিবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত লোকমান উপজেলার মামদামারী নয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে ও ৩ সন্তানের জনক।

জানা গেছে, লোকমান শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় পল্লী বিদ্যুতের লাইনম্যান মাসুদের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ কাজ করছিলো। ওই সময় সেপটিক ট্যাঙ্কের ২০ ফুট নিচে ইটের গাঁথুনি করার সময় হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়লে লোকমান মাটি চাপা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102