বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুত শ্রমিক নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৮২ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় আল আমিন (২০) নামে এক বিদ্যুত শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বেপারীপাড়া এলাকার মনর উদ্দিনের ছেলে। ৩ এপ্রিল শনিবার দুপুরে দিকে স্থানীয় হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করার সময় এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আল আমিন ও চরবসন্তী এলাকার রতন মিয়া শনিবার সকাল হতে হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করার সময় অসাবধানতা বসত আল আমিন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব তাকে মৃত ঘোষনা করেন। চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও স্থানীয় ইয়াসীন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসীদের অনেকে জানান, আল আমিন বিদ্যুত শ্রমিক হিসেবে কাজ করলেও তার কোন প্রশিক্ষন ছিলো না। সে চরবসন্তী এলাকার বিদ্যুত শ্রমিক রতন মিয়ার সহকারী হিসেবে কাজ শিখতেছিলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102