বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সরকারি নির্দেশনা না মানায় ৪৬৫০ টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৪৩ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা না মানায় যাত্রীবাহী এক ড্রীমল্যান্ড বাসের ড্রাইভারকে ও মাস্ক পরিধান না করায় আরও ১৫ পথচারিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সরকারের নির্দেশনা মোতাবেক ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী না নেওয়ায় শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী এক ড্রীমল্যান্ড বাসের ড্রাইভারকে ২ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় ১৫ পথচারিকে ২ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।

পহেলা এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে নকলা বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। এসময় পুলিশ বিভাগের সদস্য ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আদালত পরিচালনা কালে পথচারী, দোকানি, ব্যবসায়ী ও খরিদদারকে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়। তাছাড়া মাস্ক পরিধানে সকলকে সচেতন করার পাশাপাশি মধ্য বাজারের রাস্তা গুলোতে দোকান বসিয়ে গণ উপদ্রব না করার পরামর্শ দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে। কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক নিজে মাস্ক পরিধান করে অন্যকে মাস্ক পরিধানে ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করতে ব্যাপক প্রচারণা ও এর প্রভাব সম্পর্কে সাধারণ জনগনকে অবহিত করা সুশিলজনের নৈতিক দায়িত বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102