বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ২দিন ব্যাপী স্টল প্রদর্শনী ও মেলার সমাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪১১ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ২ দিনব্যাপী (২৭ ও ২৮ মার্চ) স্টল প্রদর্শনী ও মেলার সমাপণী করা হয়েছে। এ উপলক্ষে ২৮ মার্চ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে “বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশ উত্তরণ উৎদযাপন” শীর্ষক আলোচনা সভা করা হয়। পরে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুননেছা, সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, বিএডিসি হিমাগারের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আব্দুল আহাদ, উপজেলা সমবায় অফিসার বাহা উদ্দিন, এলজিইডি প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী রোমানা জান্নাতসহ উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতর প্রধানগণ বক্তব্য রাখেন।

পরে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। তাছাড়া ৫ মহিলা সমবায়ী নারীর হাতে এক লাখ সমমূল্যের ঋনের চেক তুলে দেওয়া হয়।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দফতরের স্টলের মধ্যে বিচারকদের যাচাই বাছাইয়ে সেরা ৩ স্টলের দফতর প্রধানদের হাতে পুরষ্কার তুলে দেওয়াসহ অংশ গ্রহণকারী সকল স্টলের দফতর প্রধানদের হাতে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কণ্ঠ শিল্পী ও নৃত্য শিল্পীরা গান ও নৃত্য পরিবেশ করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102