শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার টালকী ইউনিয়নের বাজিদবাড়ী এলাকার মৃত মিরাজ আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর ৯ মাস ১৫ দিন। তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ ২৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকাল ১১ টায় নয়াবাড়ি স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদসহ সেনাবাহীনি ও পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা, এলাকার গন্যমান্য, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।
এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।