বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৬ জনকে জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৬৯৭ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবেলায় মাস্ক পরিধান না করায় ২৬ জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৪ মার্চ বুধবার দুপুরে নকলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

আদালতের নির্বাহী বিচারক জাহিদুর রহমান ৮ টি মামলা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ ১৮ টি মামলা পরিচালনা করে জরিমানার ৩ হাজার ৬০০ টাকা নগদ আদায় করেন। অন্যদিকে এক ব্যক্তিগত গাড়িতে থাকা ১১ জনের মধ্যে ৯ জনের মুখে মাস্ক না থাকায় যাত্রীদের মধ্যে একজনকে দিয়ে এক বক্স মাস্ক কিনিয়ে যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

আদালত পরিচালনা কালে পরিবহন শ্রমিক, দোকানি, ব্যবসায়ী ও পথচারীদের করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করার পাশাপাশি মাস্ক পরিধানে সচেতন করা হয়। এসময় পুলিশ বিভাগের সদস্য ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও এর প্রভাব সম্পর্কে সকলকে অবহিত করা সকলের নৈতিক দায়িত্ব। তাই নিজে মাস্ক পরিধান করে অন্যকে মাস্ক পরিধান করতে সকলকে সচেতন করা উচিত বলে মনে করেন তাঁরা। তাঁরা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102