বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪০৯ বার পঠিত

শেরপুর জেলার নকলায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ উদযাপন উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যা  ও আলোচনা সভা চলছে।

এর অংশ হিসেবে ২১ মার্চ রবিবার ৫ম দিনের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের শিশু-কিশোর শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। রবিবার বিকেলে মুজিবশতবর্ষ (মুক্তমঞ্চ) মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ৯ টা পর্যন্ত।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, কোষাধ্যক্ষ সৈয়দ আলম মনজু, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের সভাপতি আজহারুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক মীর মোতালেব হোসেন শিপন, সহ-সভাপতি ফরিদুল আলম, উপজেলা যুবলীগের সদস্য আইয়ুব খান ও হুমায়ুন কবীর বর্ষাসহ অন্যান্য সদস্যবৃন্দ, নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভসহ অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রেমী অগণিত দর্শক শ্রুতা উপস্থিত থেকে অংশ গ্রহনকারীদের শিশু কিশোর শিল্পীদের নাচ-গান উপভোগ করেন।

ফারিয়া তুজ জহুরা ও লামিয়া তাসনোভা ঈদিতার পরিচালনায় ও ফরিদুল আলমের নির্দেশনায় এবং ছামিউল হক মুক্তার সঞ্চালনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় গান ও নৃত্য পরিবেশনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102