বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মাস্ক বিক্রেতার মাস্ক নেই! ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ জনকে জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবেলায় মাস্ক ব্যবহার না করায় এক মাস্ক বিক্রেতাসহ ১১ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা শহরের বিভিন্ন স্থানে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে সচেতনতামূলক মনিটরিং কার্যক্রমসহ মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত বিভিন্ন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

২২ মার্চ সোমবার শেষ বিকেলে নকলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ জনকে প্রতিজনে ২০০ টাকা করে মোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। আদালত পরিচালনা কালে পথচারী, দোকানি, ব্যবসায়ী ও খরিদদারকে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়। তাছাড়া মাস্ক পরিধানে সকলকে সচেতন করা হয়। এসময় পুলিশ বিভাগের সদস্য ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, মাস্ক ব্যবহার না করায় বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব পড়েছে। কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও এর প্রভাব সম্পর্কে সকলকে অবহিত করা সকলের নৈতিক দায়িত্ব। তাই নিজে মাস্ক পরিধান করে অন্যকে মাস্ক পরিধান করতে সকলকে সচেতন করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102