বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাবের সহ-সভাপতি, যুগ্মসম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হলেন যারা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪১৭ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। ২০ মার্চ সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গোপন ব্যালট পেপারের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহন ও গণনার পরে সহ-সভাপতি পদে এশিয়ান টেলিভিশন ও দৈনিক খোলা কাগজ’র প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও দৈনিক আজকের ময়মনসিংহ প্রতিনিধি মো. মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন’র প্রতিনিধি মো. নাসির উদ্দিন ও শীর্ষ খবর’র প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বিজনেস বাংলাদেশ ও ময়মনসিংহ বার্তা ২৪’র প্রতিনিধি মো. ফজলে রাব্বী রাজন ও শেরপুরের আলো ও সময় নিউজ বিডি’র প্রতিনিধি মো. নূর হোসেন বিজয়ী হয়েছেন।

তাছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হয়েছেন- দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম লালন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশিষ্ট কবি কলামিষ্ট প্রথিতযশা সাংবাদিক তালাত মাহমুদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মাহবুবর রহমান।

এ নির্বাচনের ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষনা করা পর্যন্ত মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের কেন্দ্রে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুমান আরা রুমী ও সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102