বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় গরু ছিনতাইয়ে ব্যর্থ হয়ে কৃষকের গলায় ছুরি !

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৩২ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় গরু ছিনতাই করতে না পেরে গরুর মালিক লিটন মিয়া (৩৫) কে ছিনতাইকারীরা গলায় ছুরিকাঘাত করায় গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। লিটন মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়খোলা গ্রামের আসমত আলীর ছেলে।

জানা গেছে, আহত কৃষক গতরাতে উপজেলার পাঠাকাটা গরুর বাজার থেকে একটি গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। গরু ছিনতাই করে নেওয়ার সময় কৃষক লিটন বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, তিনি এ বিষয়ে লোকমুখে শুনেছেন। কিন্তু কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102