বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ঐতিহাসিক মার্চ উপলক্ষে দেয়ালিকা প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩২৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ  ও ১৭  মার্চ  উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুরের সার্বিক দিক নির্দেশনায় এ দেয়ালিকাটির সম্পাদনা করেন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল করিম এবং যৌথভাবে প্রকাশনায় ছিলেন শিক্ষক-সাংবাদিক শাহাজাদা স্বপন ও মোফাজ্জল হোসেন।

এতে সার্বিক সহায়তা করেছেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক মুহাম্মদ খুরশেদ করিম শ্যামলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কী, ঐতিহাসিক ৭মার্চ, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে প্রবন্ধ, রচনা, ছোট গল্প, কবিতা, ছড়া, চিত্রাঙ্কনসহ শিক্ষার্থীদের বিভিন্ন লেখা দিয়ে এই পত্রিকা সাজানো হয়েছে।

এউপলক্ষে ৯ মার্চ এসএমসি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুরের সভাপতিত্বে দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে শিক্ষক-সাংবাদিক মো. মোশারফ হোসাইন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, বিডিক্লিন নকলা টিমের সদস্য মো. সাব্বির আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ দেয়ালিকাতে যাদের লেখা স্থান পেয়েছে তাদের মধ্যে বিচারকগনের বাছাইয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারন করে তাদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর কর্মজীবন এবং মুক্তিযুদ্ধা বিষয়ক বিভিন্ন বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পুরুষ্কার হিসেবে প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102