বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৭৪ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ডুবার পানিতে ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ মার্চ সোমবার উপজেলার গোশাইপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের রবিজল হকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে আব্দুর রহমান পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পূর্ব পাশের এক ডুবার পানিতে পড়ে যায়। এমন সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ের শিশুটির মা রত্মা বেগম শিশুটিকে ডুবার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশেপাশের লোকজন শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ডুবার পানিতে ডুবে আব্দুর রহমান নামে এক শিশু মৃত্যুর ঘটনায় নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102