বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৭মার্চ পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পুষ্পাঞ্জলি অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৯৮ বার পঠিত

প্রথম বারের মতো জাতীয় ভাবে সারাদেশ ব্যাপী ঐতিহাসিক ৭মার্চ পালন করা হয়েছে। এর অংশ হিসেবে শেরপুর জেলার নকলা উপজেলায় ৭মার্চ পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে।

৭ মার্চ রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর (পদাধিকার বলে) ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে পুষ্পাঞ্জলি অর্পন করা হয়।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, দপ্তর সম্পাদক খলিলুর রহমানসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102