বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মুক্তিযোদ্ধার মানসিক হতাশাগ্রস্থ ছেলের আত্মহনন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৯১ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার মানসিক হতাশাগ্রস্থ ছেলে বাহাদুর মিয়া (২৮) নামে এক যুবকরে আত্মহননের খবর পাওয়া গেছে।

বাহাদুর মিয়া উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দুধের চর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে। ৬ মার্চ শনিবার দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। ২ সন্তানের জনক বাহাদুর মিয়া পেশায় একজন ট্রলিচালক ছিলেন।

পরিবার সূত্রে হানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে আতাফল গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাহাদুর। রবিবার সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী সুমি বাহাদুরের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে খবর পেয়ে নকলা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসীদের অনেকে জানান, বাহাদুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। পারিবারিকভাবে বেশ কয়েকবার ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানেও তার চিকিৎসা চলছিল বলে জানান পরিবারের লোকজন। নিহতের স্ত্রী সুমি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক ভাবে হতাশায় ভুগছিলেন।

নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান ও পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102