বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

আইসিটি এ্যাওয়ার্ড প্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমানের উপসচিব পদে পদোন্নতি

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩১৫ বার পঠিত

আইসিটি এ্যাওয়ার্ড ২০১৯-২০২০ প্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কর্মরত ছিলেন।

৭ মার্চ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩২১ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

মোহাম্মদ হাবিবুর রহমান ২৭তম ব্যাচের এ কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালনকালে ই-নথি কার্যক্রমে কিশোরগঞ্জ জেলা ঈর্ষণীয় কৃতিত্ব দেখায়। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করা ছাড়াও বেশ কয়েকটি উপজেলা সারাদেশে প্রথম হয়।

রূপকল্প ২০২১ বাস্তবায়নে তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ২০৪১ এ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের স্বীকৃতিস্বরূপ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান আইসিটি এ্যাওয়ার্ড ২০১৯-২০২০ লাভ করেছেন।একজন সৎ, দক্ষ ও উদ্যমী কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে।

মোহাম্মদ হাবিবুর রহমান ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়া হয়। পরবর্তিতে ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব লাভ করেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102