বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৬৭১ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ১০০ পিস ইয়াবা টেবলেটসহ ওয়াহেদ আলী (৫২) ও সাঈদ আহম্মেদ সানী (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে থানার পুলিশ।

৫ মার্চ দিবাগত রাতে পৌরসভার কায়দা বাজারদীর গোরস্তান সংলগ্ন এলাকা থেকে ইয়াবা বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে ৬ মার্চ শনিবার তাদেরকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ওয়াহেদ আলী বাজারদী এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে ও সাঈদ আহম্মেদ সানী উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজারদী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা ওয়াহেদ আলীকে ও ক্রেতা সাঈদ আহম্মেদ সানীকে ১০০ পিস ইয়াবা টেবলেটসহ হাতনাতে আটক করা হয়। পরে থানায় মাদক বিরোধী একটি মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102