বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার কৃতিসন্তান এডভোকেট ফিরোজ উদ্দিন আহম্মেদ আর নেই

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৭৭১ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার কৃতি সন্তান শিক্ষানুরাগী, সমাজসেবক বিশিষ্ট আইনজীবী ফিরোজ উদ্দিন আহম্মেদ আর নেই। তিনি শনিবার সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন; ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন। তিনি তৎকালীন শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক মরহুম শরাফত উদ্দিনের ছেলে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর ২ মাস (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা নামাজ ৬ মার্চ শনিবার বিকেল সাড়ে ৫টার সময় নকলা উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা নামাজ ৭ মার্চ রবিবার সকাল ১০ টার সময় ময়মনসিংহ জজকোর্টর উকিলবারে অনুষ্ঠিত হবে এবং তৃতীয় জানাযা নামাজ রবিবার জোহর নামাজের পরে ময়মনসিংহ জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে মরদেহ ময়মনসিংহ শহরের গোলকিবাড়ী কবরস্থানে সমাহিত করা হবে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

ফিরোজ উদ্দিন আহম্মেদ আমৃত্যু গনপদ্দী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। তিনি জীবদ্দশায় বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিম খানা, স্কুল ও বাজারসহ বিভিন্ন কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাছাড়া বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সরাসরি জড়িত থেকে তিনি সকলের অনুকরণীয় লোক ছিলেন। তাঁর মৃত্যুতে নকলাবাসী একজন কৃতি সন্তানকে হারালেন বলে অনেকে জানান।

বিশিষ্ট আইনজীবী ফিরোজ উদ্দিন আহম্মেদের মৃত্যুতে কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, আব্দুল মোমেন ওরফে বাবু মিয়া ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, বানেশ্বরদী ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শফিক, গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক, বিভিন্ন পেশাশ্রেণীর জনগন আলাদাভাবে শোক প্রকাশসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102