বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

৭ মার্চ ও ১৭ মার্চ উদযাপন উপলক্ষে ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের ভার্চুয়াল মিটিং

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৩৪ বার পঠিত

ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলায় ‘নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’-এর উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে দুই ধাপে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ শুক্রবার দিবাগত রাতে প্রায় ৩ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হওয়া এ সভার প্রথম ভাগে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেনের সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক সিমানুর রহমান সুখনের পরিচালনায় এবং দ্বিতীয় ভাগে তথ্য ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভের পরিচালনায় এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- তরুণ লেখকদের সংগঠন ‘নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’এর সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সহ-সভাপতি মো. নাহিদুল ইসলাম রিজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম রিফাত প্রমুখ।

ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি মূলক এ ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ক্লাবটির উপদেষ্টা এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, দৈনিক আলোকিত বাংলাদেশ ও ডেইলী এশিয়ান এজ পত্রিকার প্রতিনিধি মো. মোশারফ হোসাইনসহ ক্লাবটির সাথে সংশ্লিষ্ট অনেকে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102