বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন ফসলের প্রদর্শনী মাঠ ও ফিয়াকসহ কৃষি অফিস পরিদর্শন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪১৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় চলতি মৌসুমে আবাদ করা বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শনসহ এনএটিপি প্রকল্পের ফিয়াক ও উপজেলা কৃষি অফিস পরিদর্শন করা হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে এসব পরিদর্শন করেন জেলা ও উপজেলা কৃষি অফিসারগন।

তাঁরা বিভিন্ন ফসলের মাঠ গুলোর মধ্যে প্রণোদনার সূর্যমুখী, সমলয়ে বোরোধান ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের বোরোধান প্রদর্শনী মাঠসহ ধান, গম, পাট প্রকল্পের বোরোধানের ব্লক প্রদর্শনী, রাজস্ব খাতের বোরোধান প্রদর্শনী এবং কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি প্রকল্পের আওতায় ফিয়াক ও উপজেলা কৃষি অফিসে সংরক্ষিত সকল ধরনের ডকুমেন্টস পরিদর্শন করেন।

শেরপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফ.এম মোবারক আলী, শেরপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন, শেরপুর কৃষি প্রকৌশলী কৃষিবিদ শিবানী নাথ এ পরিদর্শন সফরে আসেন। মাঠ পরিদর্শনের সময় তাঁদের সাথে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী কৃষি অফিসার রেজাউল করিম ও সুজন দেব নাথসহ বিভিন্ন ব্লকে কর্মরত এসএএও, স্থানীয় কৃষক-কৃষাণীরা ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102