শেরপুর জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের ১০ শয্যা বিশিষ্ট মা ও মিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি। ৪ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার একমাত্র মা ও মিশু কল্যাণ কেন্দ্রটি পরিদর্শন করেন।
এসময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি মো. সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক সরকার মো. আবু রায়হান, শেরপুর সদর উপজেলা ও নকলা উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, নকলা উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা আইরিন পারভীনসহ নকলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগরে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।