বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নকলায় বিনা সরিষা-৪ এর মাঠ দিবস ও আলোর ফাঁদ স্থাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৪৯ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা এলাকায় বিনা সরিষা-৪ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরীন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী কৃষি অফিসার সুজন দেবনাথ ও রেজাউল করিমসহ স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, চলতি মৌসুমে উপজেলায় ১,৬৭৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিলো। কিন্তু কৃষকদের আগ্রহ ও কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা দেওয়ার ফলে লক্ষ মাত্রার চেয়ে অর্জন ১৭৫ হেক্টর বেড়ে চুড়ান্ত অর্জন হয়েছে ১,৮৫০ হেক্টর। এবার সরিষার ফলন বেশি হওয়ায় ও দাম ভালো থাকায় কৃষকদের মুখ হাসি ফুটে ওঠেছে।

এদিন সন্ধ্যায় নকলা ইউনিয়নরে নকলা ব্লকের দক্ষিণ নকলা এলাকায় আলোর ফাঁদ স্থাপন করা হয়। এসময় অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি অফিসার রেজাউল করিম ও সুজন দেবনাথসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102