শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহত ২৮

সিলেট সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৮১ বার পঠিত

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪জনের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102