বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে শিক্ষার গুনগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৫ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়ার রাজাপাহাড় এলাকায় এ মতবিনিময় সভা করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মো. রুহুল আলম তালুকদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। মূখ্য আলোচক হিসেবে জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান এবং বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. মোকছেদুর রহমান, শ্রীবরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশাররফ হোসেন প্রমুখ।

এসময় উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ সহকারী শিক্ষকবৃন্দ, বাবেলা কোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অতিথিগণ তাদের বক্তব্যে করোনা কালীন সময়ে স্কুল-মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, খোলার পর তা পুষিয়ে নিতে শিক্ষার গুনগত মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও মতামত ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে আদিবাসী শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করে। সব শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত ও র‌্যাফেল ড্রয়ে ভাগ্যবান বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

আলোচনা সভায় করোনা কালীন সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়ার অন্য অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, শিক্ষার্থীদের আচরনের কাক্ষিত পরিবর্তন হলো প্রকৃত শিক্ষা। তাই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দানের প্রতি গুরত্বারোপ করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102