বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

মাস্ক শুধু করোনা থেকে নয়, ধুলাবালি ও ঠান্ডা জনিত রোগ থেকেও রক্ষা করে : মতিয়া চৌধুরী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৮৫ বার পঠিত

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মতিয়া চৌধুরী এমপি বলেছেন ‘মাস্ক শুধু করোনা ভাইরাস (কোভিট-১৯) থেকেই রক্ষা করেনা, ধুলাবালি জনিত রোগবালাই থেকেও আমাদের রক্ষা করে।’ তাছাড়া মাস্ক ব্যবহার করলে ঠান্ডা ও বায়ুবাহিত রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে বলে তিনি মন্তব্য করেন।

২৩ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার সকালে শেরপুর জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে শীতের কম্বল বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন- ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক ব্যবহার করেন।’ বক্তব্যদানকালে দেশ ও জাতির সুরক্ষায় সকলকে মাস্ক পড়ার তাগিদ দেন তিনি।

এময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরকার, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আলম মঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার শহিদুল ইসলাম, উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও সদস্য আইয়ুব খান, উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক ও গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমানের দেওয়া তথ্য মতে, মতিয়া চৌধুরী এ সফরে মঙ্গলবার ও বুধবার ২দিনে নকলা উপজেলার ১ হাজার ও নালিতাবাড়ি উপজেলার ১ হাজার ২০০ হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করবেন। তিনি জানান, ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার নকলা উপজেলায় সকাল ৯টায় উরফা ইউনিয়ন থেকে কম্বল বিতরণ শুরু করে আধা ঘন্টা অন্তর পর্যায়ক্রমে নকলা, গনপদ্দী, বানেশ্বরদী, চন্দ্রকোনা, চরঅষ্টধর, পাঠাকাটা, টালকী ও গৌড়দ্বার ইউনিয়নে; সর্বশেষে নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে কম্বল বিতরণ করা হবে। এদিন নালিতাবাড়ি উপজেলার রুপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নেও কম্বল বিতরণ করবেন তিনি।

২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টার সময় নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন থেকে কম্বল বিতরণ শুরু করে আধা ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাকড়কান্দি, নালিতাবাড়ি, নয়াবিল, পোড়াগাঁও, নন্নী, রাজনগর, কলসপাড়, বাঘভেড় ইউনিয়ন, নালিতাবাড়ী পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠ, সবশেষে যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচি শেষ করে নকলায় ফিরবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

পরে বুধবার বিকেল ৩টার সময় নকলা হতে সড়ক পথে যাত্রীবাহী বাসে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে রাত ৮টার সময় নিজ বাসভবনে পৌঁছাবেন বলে সফর সূচি অনুযায়ী জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102