বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ভালোবাসা দিবসে প্রতিবন্ধীদের প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের ভালোবাসা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৫৬ বার পঠিত

বিশ্ব ভালোবাসা দিবস-২০২১ পালন উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলায় নতুন সূর্য কল্যাণ সংস্থা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ২ শিশুর হাতে একটি করে হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে।

ভালোবাসার প্রতি নিগূঢ় শ্রদ্ধা জানিয়ে আর্ত মানবতার ডাকে সাড়া দিয়ে উপজেলার কাজাইকাটা গ্রামের বেপারীবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত নতুন সূর্য কল্যাণ সংস্থার পক্ষ থেকে হতদরিদ্র দুই পরিবারের প্রতিবন্ধী ২ শিশুর মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। তাছাড়া এ সংস্থার সকল সদস্যদের মাঝে সংস্থার লোগো সম্বলিত একটি করে টি-শার্ট বিতরণ করা হয়।

এ উপলক্ষে “নিজে বেঁচে থাকাটাই আসল বাঁচা নয়, সকলের জন্য বেঁচে থাকাই যেন আমাদের বেঁচে থাকা হয়” এই শ্লোগানকে সামনে রেখে নতুন সূর্য কল্যাণ সংস্থার সভাপতি মোত্তাছিম বিল্লাহ শাওনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সংস্থাটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপদেষ্টা আজহারুল ইসলাম, উপদেষ্টা ও দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহম্মদ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন লিখন, সহ-সভাপতি রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সদস্য ওয়াকার হাসান, নির্জন আহমেদ, শাহেদ হাসান, নিরব আহমেদ, শাকিব হাসান, জাহিদ ইকবাল নিনাদ, মাসুদ রানা, হৃদয় মিয়া, শাকিল আহেেমদ, জোবায়েত রহমান, আব্দুল হামিদ, নিরব মিয়া, রিফাত মিয়া, মেহেদি হাসান, বাশার আহমেদ, আল ফাহিন, অমিত হাসান, সীমান্তসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে এ স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাশ্রমে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের এক নং ওয়ার্ডের কাজাইকাটা গ্রামের বেপারীবাড়ি সংলগ্ন পাকা রাস্তা হতে ব্রহ্মপুত্র নদের শাখা মৃগীনদী পর্যন্ত রাস্তাটিসহ এলাকার বিভিন্ন ভাঙ্গা রাস্তা মেরামত করে এলাকার জনমনে ব্যাপক সাড়া ফেলেছেন। নতুন সূর্য কল্যাণ সংস্থার উপদেষ্ঠা ও দেবুয়ারচর সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহম্মদ ও বিবিএ সম্পন্ন করা শিক্ষার্থী তরুণ স্বেচ্ছাসেবক সংস্থাটির সভাপতি হাসান মোত্তাছিম বিল্লাহ শাওনের উদ্যোগে স্থানীয় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাশ্রমে রাস্তা-ঘাট সংস্কারসহ এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102