বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

মোহাম্মদ আলী লাল শ্রীবরদী পৌরসভার মেয়র নির্বাচিত

শ্রীবরদী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২২ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোহাম্মদ আলী লাল নৌকা প্রতীকে ৬,৯৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছন। তাঁর নিকটতম প্রতীদ্বন্দ্বী বিএনপি’র মনোনিত প্রার্থী আব্দুল হাকিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩,৮৪২ ভোট। তাছাড়া অন্য এক স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুল্লাহ হাবি জগ প্রতীকে পেয়েছেন ২,৮৪৩ ভোট।

১৪ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীবরদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন সকাল ৮ থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।

সকাল থেকেই সবগুলো কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার জন্যে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী ছিল তৎপর। এতে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণশেষ হয়। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার এমনটাই জানান।

এ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের আওতায় মোট ভোটার ২০,৯০৯ জন। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৬জন নির্বাহী ম্যাজিট্রেট ও ৩টি ভ্রাম্যমান আদালতসহ র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। তাছাড়া সাদা পোষাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102